২ দিন সমুদ্রে মিসাইল ফায়ারিং মহড়া, নৌযান চলাচলে সতর্কতা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে। এ সময় সেখানে নৌচলাচল না করার অনুরোধ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত করবে। এ সময় জান-মালের নিরাপত্তায় সব নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর