৩০০ আসনে ২ হাজার ৫৮২ মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনে সর্বমোট ৪৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে দাখিল হয়েছে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টি এবং কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৩৬৫টি মনোনয়নপত্র।

এ ছাড়া রাজশাহী অঞ্চলের ৩৯টি সংসদীয় আসনে ২৬০টি, খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি এবং ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি মনোনয়নপত্র জমা পড়েছে। সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টি এবং রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আজ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর