নয়াপল্টনে নেতাকর্মীদের কান্না, চলছে কোরআন খতম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সবার প্রিয় নেত্রীর মৃত্যুতে কান্নার রোল পড়েছে তাদের মধ্যে। 

অনেকেই হাউমাউ করে কাঁদছেন। অনেক নেতাকর্মী খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার ফাঁসি দাবি করছেন।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ঘোষনার পর থেকেই নয়াপল্টনে কার্যালয়ের নীচে পবিত্র কোরআন খতম শুরু হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।

কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।   

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর