শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জেতালেন ওকস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৪ এএম

শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জেতালেন ওকস

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬


জিততে হলে শেষ বলে চাই ৫ রান। ফাহিম আশরাফের করা স্লোয়ার ডেলিভারিটিকে সীমানা পার করলেন ক্রিস ওকস। মিরপুরের গ্যালারি কাঁপিয়ে ছক্কায় জয় নিশ্চিত করলো সিলেট টাইটান্স। রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেলো মেহেদী হাসান মিরাজের দল।
শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিল ৯ রান। ফাহিম আশরাফের প্রথম বলে মঈন নিলেন ২ রান। পরের দুই বল ডট দিয়ে চতুর্থ বলে মঈন আউট হলে ম্যাচ হেলে পড়ে রংপুরের দিকে। পঞ্চম বলে খালেদ ১ রান নিয়ে স্ট্রাইক দেন ওকসকে। আর শেষ বলে ছক্কা মেরে নায়ক বনে যান ওকস।
১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সিলেট। সেখান থেকে স্যাম বিলিংস (২৯) ও মিরাজের লড়াই সিলেটকে ম্যাচে ফেরায়। মোস্তাফিজের বলে হৃদয়কে ক্যাচ দেওয়ার আগে বিলিংস লড়াকু এক ইনিংস খেলেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা রংপুর রাইডার্স মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। সিলেটের খালেদ আহমেদ মাত্র ১৪ রান দিয়ে একাই তুলে নেন ৪ উইকেট। রংপুরের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং ৩০ রান করেন খুশদিল শাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর