মহিলা ও শিশু মন্ত্রনালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রনালয় করেছে সরকার। তবে ইংরেজী নাম আগের মতই থাকবে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনিক সংস্কারে ১১টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এসময় প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে লুট হওয়া সব অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন।
সভায় সাতক্ষীরা জেলাকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় ৪টি নতুন থানার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
