‘রাজাকারেরা দেশের মা-বোনদের ধর্ষণ করেছে, এখন দাঁড়িপাল্লা নিয়ে এসেছে’: বিএনপি প্রার্থী নুরুল ইসলাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, ‘রাজাকাররা দেশের স্বাধীনতায় বাধা দিয়েছে, এখন তারা দাঁড়িপাল্লা নিয়ে এসেছে। এই দেশের মা-বোনদের ধর্ষণ করেছে যারা, তারা দাঁড়িপাল্লায় নিয়ে আসছে।

শনিবার (২৪ জানুয়ারি) বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি।

মনি বলেন, ‘আপনাদের বাস্তবতা বুঝতে হবে, এই দেশের হিন্দু ভাইদের কাপড় খুলে পরীক্ষা করা হতো, তারা হিন্দু না মুসলমান। মুক্তিযোদ্ধাদের স্বাধীন বাংলাদেশের রাজাকাররা আপনাদের কাছে ভোট চাইতে যায় যায় কোন সাহসে?’

তিনি আরও বলেন, ‘এই দেশের ৩০ লাখ মানুষ যুদ্ধে মারা যাওয়ার জন্য যারা দায়ী, তারা এখন দাঁড়িপাল্লা নিয়ে আসছে। তারা এখন স্যরি, থুক্কু বলে শুরু করতে চায়। স্যরি বললে ৩০ লাখ মানুষের জীবন ফেরত দেন? এই ফেরত দিয়ে তারপর থুক্কু বলেন- আপনাদের মাথায় নিয়ে নাচবো। কেন আপনার এই দেশের মানুষের সম্পদ নষ্ট করলেন?’

সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে বিএনপির এ প্রার্থী বলেন, ‘সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা আর তাদের সম্পদের নিরাপত্তা চায়, তারা ধর্মের নিরাপত্তা চায়।

মনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, আমি এমপি হলে আমি তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করবো। সংখ্যালঘু ভাইয়েরা এখানে একটি দল নেমেছে, মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা নিয়ে নেমে কাউকে স্বর্গে পাঠায় কাউকে বেহেশতে পাঠায়। আপনাদের মনে রাখতে হবে, তারা কারা?’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর