জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, যে আলোচনা হলো

জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে স্থলভাগে অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড এবং এলএনজি ও এলপিজি সরবরাহে আমেরিকান জ্বালানি সমাধান দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে।