চট্টগ্রামে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ এএম

আজ সোমবার চট্টগ্রামে তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এর মধ্যে সকাল ১১টায় লোহাগাড়া পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য প্রদান করবেন তিনি। এর আগে তিনি সকালে কক্সবাজারে দুটি জনসভায় যোগ দেবেন।

গতকাল রবিবার সকালে সমাবেশস্থল চট্টগ্রামের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেছেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় তিনি আমিরে জামায়াতের নির্বাচনী জনসভা সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।
জামায়াতের আমিরের চট্টগ্রাম আগমন উপলক্ষে শনিবার চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী ২ ফেব্রুয়ারির (আজ) জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর