কারাগারের দুই বন্দির মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

মানবতা বিরোধী মামলায় সাজাপ্রাপ্ত একজন সহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ২ কয়েদির মৃত্যু হয়েছে। এরা হলেন হবিগঞ্জের জাহিদ মিয়া (৭৫) ও আনিস (৬২)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

কারা সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় কয়েদী মো. জাহিদ মিয়াকে (৭৫)। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে। বাবার নাম মৃত.আশিক উল্লাহ। ২০১৭ সালের নভেম্বরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি।

অপরদিকে, ২৪ জানুয়ারি একই করাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে সার্জারি বিভাগের ২১৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয় কয়েদি আনিসকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বাবার নাম চেরাগ আলী। তবে তার ঠিকানা ও মামলার বিবরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর