তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৭৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানায়।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে (২০২৫ সাল-১১ ডিসেম্বর-১ ফেব্রুয়ারি ২০২৬) আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর