মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে নতুন ডিজাইনের ১০ টাকার নোট চালু হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের সংমিশ্রণ তুলে ধরা হয়েছে।

নোটটির সম্মুখ ভাগে স্থান পেয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের দিকে রাখা হয়েছে জুলাই-২৪ গ্রাফিতি, যা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোটের জলচাপে রয়েল বেঙ্গল টাইগারের ছবি ব্যবহৃত হয়েছে, যা শুধু নিরাপত্তা বৈশিষ্ট্য জোরদার করে না, দেশের জাতীয় ঐতিহ্যকেও প্রতিনিধিত্ব করছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর