এনএসআই নাম ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নাম ব্যবহার করে একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের পক্ষে ফলাফল ঘোষণা ও নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা বজায় পরিকল্পনার বিষয়ে একটি গুজব ছড়িয়েছে।

সুব্রত কুমার সরকার নামধারী এক ব্যক্তি ইসলামপন্থী একটি দলের প্রতীকের উল্লেখ করে দলটিকে বিজয়ী করার পরিকল্পনার কথা বলে গুজবটি ছড়ায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সরকারি নথি-সদৃশ্য একটি ভুয়া কাগজে নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণের এক পরিকল্পনার কথা প্রকাশ করা হয়।

এতে দাবি করা হয়, পোস্টাল ব্যালটের ৭৫ শতাংশ নির্দিষ্ট প্রতীকের পক্ষে দেখানো, দলটিকে বিজয়ী ঘোষণাকে ‘অপবির্তনীয় প্রশাসনিক সিদ্ধান্ত’ হিসেবে ঘোষণা ও ফলাফল ঘোষণার পর পরবর্তী ৪৮ ঘণ্টায় ভিন্নমতের যেকোনো প্রতিবাদ দমনের ক্ষেত্রে শূন্য-সহিষ্ণুতা দেখাতে পরিকল্পনা নেওয়া হয়েছে।

এনএসআই সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এমন পরিকল্পনার বিষয়টি পুরোপুরি অসত্য।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর