যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে স্টিকারের বদলে ই‌-‌ভিসা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। এতে বলা হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা ব্যবহৃত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বার্তা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

বার্তায় জানা‌নো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন তারা শুধু ই-‌ভিসা পাবেন। পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা ব্যবহৃত হবে।

হাইকমিশন আরও জানায়, ই-ভিসা একটি অনলাইন রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে, যা ভ্রমণ ও অভিবাসন যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে www.gov.uk/eVisa-তে ভিজিট করুন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর