গণভোট কাস্ট হয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ, হ্যাঁ জয়ী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে গণভোট কাস্ট হয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছেন ইসির সচিব আকতার রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ইসির সচিব বলেন, নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গণভোটে কাস্ট হয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

ইসি সচিব বলেন, তাতে জাতীয়তাবাদী দল বিএনপি ২০৯টি আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন। বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে দুইটি আসন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর