সেই জার্সি পরেই সংসদে শপথে হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে এ শপথ অনুষ্ঠানে তিনি সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরে হাজির হন, যা আন্দোলনের সময় তাকে চেনাত।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন হাসনাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জার্সিটি পরে অংশ নিতে দেখা গেছে তাকে। শপথ অনুষ্ঠানেও সেই ধারা বজায় রেখেছেন তিনি।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে থাকা হাসনাতের এই জার্সি পরে শপথ নেওয়া ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াতে ইসলামীর একাধিক নেতাকে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন