বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপন জারি করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ বশিরউদ্দীন। ওই সময় তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর