নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে নগার্ড অব অনার দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগ দেন তিনি। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম এবং নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর