শহীদ মিনারসহ আশপাশ এলাকায় ১৫ হাজার পুলিশ নিয়োজিত থাকবে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারসহ আশপাশ এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

নির্বাচনের মতোই কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে।

তিনি বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহীদ মিনারসহ আশপাশ এলাকায়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর