মন্ত্রীসভায় ডাক পেয়েছেন নাটোর-১ আসনে বিএনপির ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কন্যা ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচনী প্রধান এজেন্ট ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু।
এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
ফারজানা শারমিন পুতুল নাটোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল ৯১,৯৬,জুন৯৬, ২০০১ সালে একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী ছিল।
