ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগেও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করেছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর