মার্চে ঢাকায় আসছেন পল কাপুর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী সচিব পল কাপুর আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফর করবেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে এই সফর নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মার্চের শুরুতে পল কাপুরের ঢাকা সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

প্রসঙ্গত, গত অক্টোবরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞ ও অধ্যাপক ড. এস. পল কাপুর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি হিসেবে সিনেটের অনুমোদন পান। তিনি এ দায়িত্বে ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর