ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করবেন না প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট (বন্ধ) করার সিদ্ধান্ত নিয়েছেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব জানান, দেশের সাধারণ মানুষ ও গণমাধ্যমের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনি আপাতত ব্যক্তিগত কোনো ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তার আগের অ্যাকাউন্টগুলো ইতোমধ্যে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।

মুখ্য সচিব উল্লেখ করেন, বর্তমানে তার কোনো সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই। সুতরাং তার নাম ও পদবী ব্যবহার করে কোনো ব্যক্তি যদি জাল বা ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর চেষ্টা করে, তবে তার দায়ভার তিনি বহন করবেন না। এ বিষয়ে তিনি সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো প্রয়োজনে তার দাফতরিক সূত্র বা সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ব্যবহারকারী কোনো পোস্টের দ্বারা বিভ্রান্ত না হতে তিনি অনুরোধ জানিয়েছেন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর