জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা করি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও খোলাসা হলো না। এ ঘটনায় ২ কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই রিপোর্ট সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।
বিরোধী দলীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে।
জামায়াত আমির বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, মূল গাছগুলোর জাতে বিচার হয়, সেটা চাই।
