দুই দিনে প্রবাসীরা পাঠালেন ৪৫৯৯ কোটি টাকা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

মার্কিন ডলার। ফাইল ছবি
মার্কিন ডলার। ফাইল ছবি

চলতি বছরের মার্চের প্রথম দুই দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় চার হাজার ৫৯৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার (২ মার্চ) প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৭৬ কোটি ৪০ লাখ টাকা। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম দুই দিনে প্রবাসী আয় এসেছিল ১৮ কোটি ৮০ লাখ ডলার।  এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১০০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৮৩ কোটি ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৮৬৭ কোটি ৮০ লাখ ডলার।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন