সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 

সোমবার (২ মার্চ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটিতে থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা যেন সব সময় শান্ত থাকেন এবং বিভিন্ন গুজব এড়িয়ে চলেন। স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়া আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ভ্রমণ এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নম্বরগুলো হলো-

কূটনৈতিক উইং: ৮০০১০০০১২৪

শ্রম কল্যাণ উইং: ৮০০১০০০১২৫

পাসপোর্ট ও কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর