নাটোরের লালপুরে সরকারিভাবে কোনো অনুমতি ছাড়ায় ভিটা উচু জমিতে মাটি বিক্রির উদ্দেশ্যে রাতে অন্ধকারে ভেকু দিয়ে দিনের দুপুরে মানুষ ও মাটি খননের যন্ত্র দিয়ে মাটি কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের বিরুদ্ধে। আফজাল উপজেলা আড়বাব ইউনিয়নে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এলাকায় সে ভেকুর দালাল হিসেবে ও ভেকু আফজাল নামে পরিচিতি।
গত মঙ্গলবার উপজেলার আড়বাব ইউনিয়নের পাচুবাড়িয়া গ্রামে আফজাল কর্তৃক খনন জমিতে ৫/৬ ফিট ডিপ করে উচু জমি খনন করা অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা ও মাটি কাটা বন্ধ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,
সেখানে গিয়ে তাদের মাটি কাটা এবং
অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জরিমানার পরের দিন থেকে তারা আবার একই জায়গায় মাটি খনন ও মাটি বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। জনগণের প্রশ্ন তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা হয়েও এখনো পর্যন্ত কোন শক্তিতে সে এই কার্যক্রম চালাচ্ছে।
বিষয়টি নিয়ে আফজাল হোসেনের বলেন, অনুমতি ছাড়াই মাটি কাটছে ও বিক্রি করছে জরিমানার কথা জানতে চাইলে বলেন জরিমানা করে নাই ম্যাজিস্ট্রেটকে ৫০০০ টাকা সম্মানী দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বলেন, অনুমতি ছাড়াই উচু ভিটা জমি চাষাবাদের জন্য মাটি খনন করছে ও বিক্রয় করছে যা সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের পাশাপাশি রাস্তার মারাত্মক ক্ষতি হয়।”
তিনি আরও বলেন, “আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
