বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুরের বৈঠক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের বাসভবনে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

বেলা ১১টার দিকে গুলশানে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমপি নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার এমপি ব্যারিস্টার নওশাদ জমির, এমপি ডাঃ মাহবুবুর রহমান, এমপি নায়েবা ইউসুফ এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

প্রায় ৫০ মিনিট আলোচনা শেষে বৈঠকটি শেষ হয় বেলা ১১টা ৫০ মিনিটে।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন