ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের ম‌ধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বা‌সিন্দা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে দূতাবাস জানায়, মৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং- A18633961)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন