মোহামেডানের নতুন কমিটিতে এম এ সালাম: ক্লাব পুনর্গঠনে বড় চমক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

পরিচালনা পর্ষদে এম এ সালাম: ঐতিহ্যের মোহামেডানে নতুন প্রাণের সঞ্চারদীর্ঘ পাঁচ বছর পর সমঝোতা ও ঐক্যের ভিত্তিতে গঠিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ। সোমবার (৯ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৭ জন পরিচালক ও সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই নতুন কমিটিতে পরিচালক হিসেবে স্থান পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক এম এ সালাম।

পরিচালনা পর্ষদে এম এ সালাম: ঐতিহ্যের মোহামেডানে নতুন প্রাণের সঞ্চারনতুন পর্ষদে এম এ সালামের মতো ত্যাগী ও অভিজ্ঞ সংগঠকের অন্তর্ভুক্তিকে ক্লাবের উন্নয়নের স্বার্থে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নবনিযুক্ত সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্রীড়াঙ্গনের অবদান এবং বিকেএসপি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এম এ সালামসহ বর্তমান পর্ষদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোহামেডান তার হারানো গৌরব ফিরে পাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্লাবের আধুনিকায়ন এবং ক্রীড়াক্ষেত্রে মোহামেডানের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে এম এ সালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নবনির্বাচিত কমিটির অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন মাহবুব আনাম, লোকমান হোসেন ভূঁইয়া এবং সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির। সততা ও নিষ্ঠার সাথে ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এই নতুন যাত্রা শুরু হলো।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর