শাহ আমানত বিমানবন্দরে আট দিনে ৮০ ফ্লাইট বাতিল 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।  তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শনিবার (৭ মার্চ) পর্যন্ত  চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের এই কর্মকর্তা জানান, আজ শনিবার বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট । সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

সুত্রটি জানায়, সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ফ্লাইট *OV-401 (মাস্কাট থেকে চট্টগ্রাম), সালাম এয়ারের ১টি ডিপার্চার ফ্লাইট OV-402 (চট্টগ্রাম থেকে মাস্কাট), বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ফ্লাইট BG-138 (মদিনা থেকে চট্টগ্রাম), BG-122 (মাস্কাট থেকে চট্টগ্রাম) সচল ছিল।  

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন