প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনীতিবিদ ও সাংবাদিকদের পূর্বনির্ধারিত ইফতার মাহফিল বাতিল করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল সূত্রে বলা হয়, বর্তমান বৈশ্বিক সংকটের কথা বিবেচনা করে ৮ ও ১০ মার্চ অনুষ্ঠিতব্য এই ইফতার মাহফিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান বাতিল করা হলো।
