বাড়তি ভাড়া ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

ঈদুল ফিতরে বাস মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। এ সময় তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, যাত্রীদের কাছ থেকে যাতে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নিতে না পারে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন তারা।

এ সময় জনগণকে নিরাপদ ও ঝামেলামুক্ত ঈদ উপহার দিতে সরকারের সর্বাত্মক চেষ্টার কথা তুলে ধরেন শিমুল বিশ্বাস। এ ছাড়া যাত্রীদের সহায়তায় টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখার কথা জানান তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন