ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয় আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। অধিবেশন চলাকালে দেখা যায়, এক এমপি নিজ চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন। এরকমই একটি ২১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অধিবেশন চলার সময় এমপি চুপচাপ নিজের চেয়ারে ঘুমিয়ে রয়েছেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
এর আগে সকাল ১১টার পরে সংসদের অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। সেখানে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন। পরে সংসদের অধিবেশন কিছুক্ষণের জন্য মূলতবি ঘোষণা করা হয়। বিরতিকালে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
