ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত স্পিকার, ডেপুটি স্পিকার এবং সকল সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানিয়েছেন তিনি। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি অতিথি সারিতে উপস্থিত থেকে অধিবেশনের সূচনা বক্তব্য শোনেন।
এ সময় প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ দেশকে সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদের কার্যকর ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
