আর্মি গলফ ক্লাবে স্লোভেনিয়ার কোচের প্রশিক্ষণ; অংশ নিচ্ছেন তারকা গলফাররা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

Golf Media & Communicationsদেশের গলফ অঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্বখ্যাত স্লোভেনীয় কোচ ইউরোস গ্রেগরিচের তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা পৌঁছেই তিনি আর্মি গলফ ক্লাবের বাংলাদেশ গলফ একাডেমীতে স্থানীয় কোচ ও তারকা খেলোয়াড়দের ক্লাস নেন।

Golf Media & Communicationsবাংলাদেশ গলফ ফেডারেশনের (বিজিএফ) আয়োজনে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রোগ্রামটি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএফ-এর ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Golf Media & Communicationsএই কোর্সে সস্ত্রীক অংশ নিয়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এছাড়া জাতীয় দলের কোচ নাদিম হোসেনসহ স্থানীয় কোচরা প্র্যাকটিক্যাল ও থিওরিক্যাল ক্লাসে অংশ নিচ্ছেন। প্রশিক্ষক ইউরোস গ্রেগরিচ এই আয়োজনে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। বিজিএফ কর্তৃপক্ষ জানায়, তৃণমূল পর্যায়ে দক্ষ গলফার তৈরিতে স্থানীয় কোচদের কারিগরি দক্ষতা বাড়াতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে পরিচিতি ও স্কিল নিয়ে আলোচনার পর আগামীকাল পাটিং ও চিপিংয়ের ওপর বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর