কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করলো বিজিবি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) সদস্যরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারীরা একটি পিকআপে করে মালামাল নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে লক্ষীবাজার এলাকা থেকে পিকআপসহ ১ হাজার ১৬১ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন