র‍্যাবের অভিযানে ধরা পড়ল বিপুল তেলের মজুদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

ঢাকা দেশের বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের রুখতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (০৮ এপ্রিল) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুদকৃত তেল উদ্ধারের পাশাপাশি বড় অংকের অর্থদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব সদর দপ্তর জানায়, বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় একযোগে মোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অসাধু ব্যবসায়ীদের গোপন আস্তানা ও গুদাম থেকে সর্বমোট ১ লাখ ৪২ হাজার ১৭৩ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ চিহ্নিত করে তা জব্দ করা হয়। বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ তেল সরিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর