এনআইডির মহাপরিচালককে বদলি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ সংক্রান্ত একটি চিঠি জারি করেন।

২০২৪ সালের ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বদলির আদেশ হলেও এনআইডি ডিজি পদে কাউকে এখনও পদায়ন করা হয়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন