সরকারকে পেট্রোল পাম্প মালিক সমিতির ধন্যবাদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ ও নিয়মিত সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটি মনে করছে, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এক বিবৃতিতে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দামের এই সমন্বয় একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে যে অবৈধ মজুদ করার প্রবণতা ছিল, তা অনেকাংশে হ্রাস পাবে।

তিনি আরও উল্লেখ করেন যে, নিয়মিত দাম সমন্বয়ের ফলে তেল বিক্রির পুরো প্রক্রিয়ায় আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এটি খুচরা বিক্রেতা এবং সাধারণ ভোক্তা—উভয় পক্ষের জন্যই দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন