হামজা চৌধুরীর সঙ্গে সেলফি তুলে স্বপ্ন পূরণ করলেন ভাগ্যবান বিজয়ীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:০৯ পিএম

রবির উদ্যোগে স্বপ্নের মুহূর্ত: প্রিয় তারকা হামজা চৌধুরীর মুখোমুখি ভক্তরা বাংলাদেশ জাতীয় দল ও লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার অনন্য সুযোগ করে দিল রবি আজিয়াটা পিএলসি। রাজধানীর ‘শেরাটন ঢাকা’য় আয়োজিত “হামজা অ্যান্ড ফ্যানস” অনুষ্ঠানে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে আলাপচারিতা ও ছবি তোলার মাধ্যমে স্মরণীয় সময় কাটান।

দেশজুড়ে রবির কাস্টমার কেয়ার পয়েন্টে স্থাপিত হামজা চৌধুরীর কাটআউটের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ (#parbetumio) ব্যবহারের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হয় গত ১ মে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপক সাড়া পাওয়া এই প্রতিযোগিতায় সর্বাধিক জনপ্রিয় ছবির মালিকদের বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ জানান, হামজা চৌধুরী ও তাঁর ভক্তদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করে গ্রাহকদের একটি ভিন্নধর্মী ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা প্রদানই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি তরুণ ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন