সময় মত লাগেজ পেয়ে খুশি হজ যাত্রীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

প্রতিবছর রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হজ যাত্রীদের লাগেজ ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ জমা পরত হজ মিশনে। সময় মত লাগেজ পৌঁছে না দিতে পারা অনেকের লাগেজ হারিয়ে যাওয়ার কারণে হজ যাত্রীদের মধ্যে অসন্তুষ্টি দেখা যেত। এবছর এর ব্যতিক্রম, জানা গেছে হজ যাত্রীরা হোটেলে পৌঁছানোর সাথে সাথে অথবা কয়েক ঘন্টার মধ্যেই লাগেজ হোটেলে পৌঁছে গেছে। সময় মত লাগেজ হাতে পেয়ে খুশি হজ যাত্রীরা। 

বিগত বছরগুলোতে সৌদি আরবের বেসরকারি ওকালা কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠান বিনা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে হজ যাত্রীদের অভিযোগ এর অন্ত ছিল না এমনও হয়েছে হজ যাত্রীরা হজ পালন শেষে দেশে ফিরে গেলেও অনেক হাজী লাগেজ ফেরত পাইনি।

হজযাত্রীরা বিমানবন্দর ছাড়া সাথে সাথে লাগেজ নিয়ে সময় মত হজ যাত্রীদের আবাসন স্থলে পৌঁছে দিতে সৌদি পোস্ট এন্ড লজিস্টিক কোম্পানির চেয়ারম্যান মিস্টার রাবি খালিলের সাথে বৈঠক করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কাউন্সেলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম, মৌসুমী হজ অফিসার মো. রুহুল আমিনসহ দূতাবাস, কনসুলেট এবং সৌদি পোস্ট এন্ড লজিস্টিক সার্ভিস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৌদি পোস্ট এন্ড লজিস্টিক সার্ভিস কোম্পানির চেয়ারম্যান মিস্টার খলিল বাংলাদেশ থেকে আগত লাগেজের মধ্যে কালার টেক প্রবর্তন করায় সন্তুষ্টি প্রকাশ করেন। এটা যেন অব্যাহত থাকে তিনি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। তিনি বলেন, এতে করে সময় মত এবং দ্রুত হজ যাত্রীদের কাছে লাগেজ পৌঁছে দিতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন