৪৭ দেশে নিষিদ্ধ ই-সিগারেট বাংলাদেশে পেল বৈধতা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম

নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণের বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। কিন্তু ক্ষমতায় আসার পর তামাকজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়াতে পারে- এমন দুটি আইন সম্প্রতি সংশোধন করেছে সরকার। 

সরকার ই-সিগারেট উৎপাদন ও ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পাশাপাশি, তিন-ফসলি বা উচ্চ ফলনশীল কৃষিজমিতে তামাক চাষ নিষিদ্ধের যে বিধান ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

তামাকবিরোধী কর্মীরা বলছেন, সরকারের এই পদক্ষেপ তামাকজাত পণ্যের উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করবে, জনস্বাস্থ্যের হুমকি বাড়াবে। এটি সরাসরি দলের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, এই আইনি পরিবর্তনগুলো বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সুপারিশে স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদ উত্থাপনের আগেই অধ্যাদেশ থেকে এই অংশটি বাদ দিয়ে দেয়। গত ১০ এপ্রিল এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেই গেজেট প্রকাশ করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর