আজ শনিবার (১৬ মে) ১৩ জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামী দু-এক দিন এই তাপপ্রবাহ থাকতে পারে। তবে এ সময় দেশের কিছু স্থানে বৃষ্টিও থাকতে পারে।
শনিবার (১৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আগামী দু-এক দিন এই তাপপ্রবাহ থাকতে পারে। তবে এ সময় দেশের কিছু স্থানে বৃষ্টিও থাকতে পারে।
শুক্রবার খুলনা বিভাগের সব জেলায় এবং মাদারীপুর, ফরিদপুর ও নোয়াখালী জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। খুলনা বিভাগের জেলার সংখ্যা ১০। এর সঙ্গে বাকি তিনটি মিলিয়ে মোট ১৩ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, যে তাপপ্রবাহ শুরু হলো, তা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। তবে এ সময় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম। এর কারণ বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে তাপ নিয়ন্ত্রণে থাকতে পারে।
কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সে অনুযায়ী শুক্রবার (১৫ মে) রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তারপর আবার বৃষ্টি হতে পারে বলে জানান মুহাম্মদ আবুল কালাম মল্লিক। সেই দফাতেও অবশ্য একেবারে তীব্র গরমের সম্ভাবনা কম বলে জানান তিনি।
