বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মাঝে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে বিশেষ বিশ্বকাপ ক্যাম্পেইন ‘শ্যুট অ্যান্ড উইন – মেক ইউর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’। এই ক্যাম্পেইনের আওতায় স্মার্টফোন কিনে ও নির্ধারিত শোরুমে ফুটবলভিত্তিক চ্যালেঞ্জে অংশ নিয়ে ক্রেতারা আকর্ষণীয় সব উপহার জিতে নিতে পারবেন।
ক্যাম্পেইনে যেকোনো অপো স্মার্টফোন ক্রেতা গোল করার ৪টি এবং রেনো সিরিজের ক্রেতারা দ্বিগুণ অর্থাৎ ৮টি সুযোগ পাবেন। সফল কিকে গোল করতে পারলে হ্যান্ড ব্যান্ড, রিস্ট ব্যান্ড, কি-রিং ও ক্যাপ জেতা যাবে। এছাড়া অনলাইন কনটেস্টে অংশ নিয়ে রেনো১৫ এফ ফাইভজি ও অপো প্যাড এসই জেতার সুযোগ রয়েছে।
পাশাপাশি অপো ওয়াচ, প্যাড ও বাডসসহ বিভিন্ন আইওটি পণ্যে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। যমুনা ফিউচার পার্কসহ দেশের নির্বাচিত ফ্ল্যাগশিপ স্টোরগুলোতে এই অফার চলবে।
