দেয়াল কেটে জুয়েলারি দোকানের ২০০ ভরি স্বর্ণ ও নগদ ২৫ লাখ টাকা চুরি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময়ে এ ঘটনাটি ঘটেছে। এসময় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি চাঁদি ও নগদ ২৫ লাখ টাকা চুরি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে।
‎সংশ্লিষ্টরা জানান, সাহেববাজার এলাকায় আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় পাশাপাশি আফিয়া জুয়েলার্স ও কারুশী জুয়েলার্স অবস্থিত। দুর্বৃত্তরা আফিয়া শোরুমের তালা খুলে ভেতর দিয়ে প্রবেশ করে দুটি শোরুমের লাগোয়া দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সের ভেতর থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ শোরুম এর ভিতরে সবকিছু চুরি করে নিয়ে গেছে। তবে আফিয়া শোরুমে মালামাল ছিলো না বলে জানিয়েছেন তারা।

‎এঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআইডি ও ফরেনসিক ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।

‎বাজুস রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম অপু জানান, প্রায় ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২০ লাখ টাকা চুরি করা হয়েছে। এসব মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

‎রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করছেন। এজন্য আলামত সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর