মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও যুবসমাজকে সচেতন করতে সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, প্রদর্শনী বিতর্ক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় সকালে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাইফুল ইসলাম শাহীন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক নজরুল ইসলাম এবং রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন।
এ সময় বক্তব্য দেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ এমরান, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি প্রমুখ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক হুমকি। শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি অভিভাবক, শিক্ষক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে স্কুল-কলেজ এবং বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে কুইজ, কবিতা আবৃত্তি ও প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ
