নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেমস গ্রেফতার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমসকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন আওয়ামী লীগ এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় আটকে রেখে শিক্ষার্থী ইয়াছিনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এজারভূক্ত আসামি হিসাবে জেমসকে গ্রেফতার দেখানো হয়। এর আগে গত মধ্যরাতে শহরের বড়গাছা এলাকা থেকে জেমসকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর রহমান। উল্লেখ্য অনেকদিন পালিয়ে থাকার পর গুরুতর অসুস্থ পিতাকে দেখতে বাড়িতে আসার পরে তাকে গ্রেফতার করে পুলিশ ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন