জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে: তাজুল ইসলাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।

রবিবার (২৮ জুন) ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই জাদুঘর হাসিনার ফ‍্যাসিবাদী বর্বরতা, পৈশাচিকতা এবং একই সাথে জুলাইয়ের অবিস্মরণীয় বিপ্লবের বাস্তব প্রতিচিত্র। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ২০ জানুয়ারি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাদুঘরটির চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেন। তিনি একে ‘বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করে বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। যদি আমাদের জাতি কখনো দিশাহারা হয়, তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর