খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষের ঢল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজারো শোকাহত মানুষের ঢল নেমেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার (৩ জুলাই) সকালে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই বিশাল কমপ্লেক্সটির প্রধান প্রাঙ্গণ হাজারো মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। খবর আল জাজিরার। জানাজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরানি কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন সড়কে যান চলাচলে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, অনেক মানুষ কয়েক কিলোমিটার হেঁটে গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেহরান মেট্রোর স্টেশনগুলো খুলে দেওয়ার অপেক্ষায় ভোর থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছিলেন হাজারো মানুষ, যাতে তারা জানাজার স্থানে পৌঁছাতে পারেন। ইরানি কর্তৃপক্ষের ধারণা, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক কোটি মানুষ অংশ নিতে পারেন। ফলে এটিকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শেষকৃত্য হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। খামেনির জানাজা শেষে তার মরদেহ নিজ শহর মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজারো শোকাহত মানুষের ঢল নেমেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার (৩ জুলাই) সকালে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই বিশাল কমপ্লেক্সটির প্রধান প্রাঙ্গণ হাজারো মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। খবর আল জাজিরার।

জানাজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরানি কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন সড়কে যান চলাচলে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, অনেক মানুষ কয়েক কিলোমিটার হেঁটে গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেহরান মেট্রোর স্টেশনগুলো খুলে দেওয়ার অপেক্ষায় ভোর থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছিলেন হাজারো মানুষ, যাতে তারা জানাজার স্থানে পৌঁছাতে পারেন।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক কোটি মানুষ অংশ নিতে পারেন। ফলে এটিকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শেষকৃত্য হিসেবে দেখা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। খামেনির জানাজা শেষে তার মরদেহ নিজ শহর মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর