৬ দিনে রেমিট্যান্স এলো ৮৫৪৩ কোটি টাকা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

মার্কিন ডলার। ফাইল ছবি
মার্কিন ডলার। ফাইল ছবি

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় আট হাজার ৫৪৩ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেনের দেওয়া তথ্যমতে, গতকাল সোমবার (৬ জুলাই) প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৮৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের জুলাই মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬২ দশমিক ৮০ শতাংশ।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন